বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ফেনীতে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

Date:

ফেনীতে পানিতে ডুবে নুহান তুর (৯) ও ইহাব হোসেন (৮) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সম্পর্কে এরা মামা-ভাগ্নে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নুহান তুর ফেনী সদরের উত্তর কাশিমপুর গ্রামের দাসপাড়া মমিন ফকির বাড়ির মেহেদী হাসানের ছেলে এবং ইহাব হোসেন একই বাড়ির বেলাল হোসেনের ছেলে।
হাসপাতাল ও পরিবার জানায়, নুহান তুর ঢাকার একটি হেফজ মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। ইহাব হোসেন উত্তর কাশিমপুর ইসলামিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থী ছিলো। সম্পর্কে মামা-ভাগ্নে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তারা দুজন বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে খেলতে যায়। দুপুরে কোনো এক সময় পানিতে ডুবে ভাসতে থাকে। এলাকাবাসী ও বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজ হোসেন ও ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...