শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারী বাসভবনে হামলা চালিয়েছিলেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি রাষ্ট্রপতির প্রাসাদের ভিতরে লক্ষ লক্ষ টাকার সন্ধান মিলেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে বিক্ষোভকারীদের খুঁজে পাওয়া নোটগুলি গুনতে দেখা গেছে। ডেইলি মিরর পত্রিকা জানিয়েছে, উদ্ধারকৃত অর্থ নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করার কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা প্রাসঙ্গিক তথ্যগুলি তদন্ত করার পরে এবিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ নেবে। শনিবার বিক্ষোভকারীরা কলম্বোর উচ্চ-নিরাপত্তা ফোর্ট এলাকায় রাজাপাকসের বাসভবনে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে। দ্বীপ রাষ্ট্রের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের কারণে গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের আরেকটি দল প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয়।প্রেসিডেন্টের অবস্থান এখনও জানা যায়নি। বিক্ষোভকারীরা শহরে ঢুকে পড়ার পর থেকে তার একমাত্র যোগাযোগ ছিল সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনার সাথে, যিনি শনিবার গভীর রাতে ঘোষণা করেছিলেন যে প্রেসিডেন্ট বুধবার পদত্যাগ করবেন। প্রেসিডেন্ট রাজাপাকসে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত নেতাদের সর্বদলীয় বৈঠকের পর পদত্যাগের এই সিদ্ধান্তের বিষয়ে স্পিকারকে অবহিত করেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রাসাদের অগণিত টাকা
Date:












