Friday, June 26, 2026

সঙ্কট কাটিয়ে পৃথিবী পুরানো রূপে ফিরবে বলে তথ্যমন্ত্রীর আশাবাদ

Date:

করোনা মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারো পুরনো রূপে ফিরবে বলে আশাপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এসময় দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার (১০ জুলাই) সকালে নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের ঈদগাহে ঈদ-উল-আযহা’র নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, আজকে পৃথিবীতে মহামারি চলছে, বিভিন্ন দেশে আবার করোনা বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সঙ্কটও তৈরী হয়েছে। এসময় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষে মানুষে সম্প্রীতি এবং আমাদের দেশে সম্প্রীতির রাজনীতি স্থাপিত হবে।
পৃথিবী যেন এই মহামারি এবং অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তি পায়, দলমত নির্বিশেষে সবার মধ্যে যেন সঙ্কট মোকাবিলা করার মানসিকতা তৈরি হয় ও দেশকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি -মহান স্রষ্টার কাছে আজকের এইদিনে এটাই প্রার্থনা।
হাছান মাহমুদ বলেন, বৈশ্বিক সঙ্কটের মধ্যেও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে ভালো রেখেছেন, ভালো রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমস্ত সঙ্কট মোকাবিলা করে ভবিষ্যতেও তার হাত ধরে যেন দেশ এগিয়ে যায়, মহান স্রষ্টার কাছে সেই প্রার্থনা জানাই।
ঈদের নামাজের পর গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...