মাহমুদুল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। বিশ্রামের খোলসে জিম্বাবুয়ে সফর থেকেও বাদ দেয়া হয়েছে। সংক্ষিপ্ত সংস্করণের ফরম্যাটে বাংলাদেশের নয়া নেতা নুরুল হাসান সোহান। নেতৃত্ব পেয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই উইকেটরক্ষক ব্যাটার জানালেন, জিম্বাবুয়েতে দল হিসেবে খেলতে চান তিনি।
জিম্বাবুয়েতে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৩০শে জুলাই টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে টাইগারদের জিম্বাবুয়ে সফর। তার আগে সাংবাদিকদের মুখোমুখি সোহান জানালেন, দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত হওয়ার চেয়ে কাজে মনোযোগ দিতে চান তিনি। সংবাদসম্মেলনে সোহান বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা (অধিনায়ক হওয়া) অবশ্যই গর্বের একটা ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জ আছে এটা নিয়ে চিন্তাভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চিত হওয়ার সুযোগ নেই।












