শনিবার, মে ২, ২০২৬

পশ্চিমাঞ্চল রেলওয়েতে ১১ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

Date:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ ১১ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছেন। এছাড়া ভর্তি ইচ্ছুদের রাজশাহীতে আসা এবং ফিরে যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেনে নতুন কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পাক্‌শী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একদিকে ভোগান্তি কমবে, অন্যদিকে যাতায়াতে সুবিধা হবে। ফলে পরিবহন ব্যয়ও কিছুটা কমবে। ট্রেনগুলো হলো- সিল্ক সিটি এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, রহনপুর কমিউটার, কপোতাক্ষ এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও মধুমতী এক্সপ্রেস। পাক্‌শী রেলওয়ের বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম বাবু জানান, পরীক্ষায় অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে ২২ থেকে ২৭শে জুলাই রাজশাহী থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী ১১ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পাকশী রেলওয়ে বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূর আলম জানান, সাপ্তাহিক ছুটি বাতিলকৃত ট্রেনের টিকিট বিক্রি যথা নিয়মে চালু রয়েছে। কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যাত্রীরা টিকেট সংগ্রহ করতে পারবেন। এছাড়া যাত্রীদের সুবিধার্থে বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...