মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ঝিনাইগাতীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

Date:

শেরপুর জেলার ঝিনাইগাতী
উপজেলার হল রুমে আজ বেলা ১১টার সময় মৎস্য সপ্তাহ শুরু উপলক্ষে এক
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের
বাস্তবায়নে ”নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য
নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আজ ২৩ শে জুলাই থেকে
২৯ শে জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপি সকল কর্মসূচি বাস্তবায়নে
সহযোগিতা কামনা করেন নবাগত মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তুফা।
সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান এস এম এ ওয়ারেজ নাইম বলেন
ভাতে মাছে বাঙ্গালী মাছ চাষের প্রতি আরো মনোযোগী হয়ে
অর্থনৈতিক ভাবে অবদান রাখার জন্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে
আহবান রাখেন উপজেলাবাসীকে । এ সময় মৎস্য অফিসের গোলাপ
হোসেন, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী-
টিটু, সাংবাদিক এম মোকাদ্দে আলী, জাহিদুল হক মনির, আবু
রায়হান, সাইফুল ইসলাম সোয়াগ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি
সহ স্থানীয় অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...