শনিবার, মে ২, ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে ১২ স্বর্ণের বারসহ যাত্রী আটক

Date:

 

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে শারজাহ্ ফেরৎ এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১২ পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। যার আনুমানিক মূল্য নব্বই লাখ টাকা বলে জানা গেছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে ওই যাত্রী চট্টগ্রামে আসেন।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ মিজান উদ্দিন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, শুক্রবার  সকালে শারজাহ থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। স্বর্ণগুলোর আনুমানিক দাম ৯০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...