বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শেরপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে।

Date:

 রবিবার দুপুরে শেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বাজেট ঘোষণা করা হয়। প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয় সুধী সমাবেশে।

বাজেট ঘোষণা করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এবারের বাজেটে সম্ভাব্য আয়ের হিসেবে বলা হয়েছে ১৬ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৪০২.৫২ টাকা। এই আয় নিজস্ব তহবিল থেকে। আর সরকারি মঞ্জুরী, তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, এমজিএসপি এবং মূলধনসহ যুক্ত হচ্ছে আরো ৬৪ কোটি ৬০ লক্ষ ৪ হাজার ৩৬৫ টাকা।

ব্যয়ের হিসেব অনুযায়ী নিজস্ব তহবিল থেকে ১৫ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার সম্ভাব্যতার কথা বলা হয়েছে। এছাড়াও আগত খাত থেকে সম্ভাব্য ব্যয় ৫৪ কোটি ৮৭ লক্ষ ৬১ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা পরিষদ প্রশাসক হুমায়ুন কবির রুমান। অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

এছাড়াও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...