বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

আ’লীগ-বিএনপির চরিত্রগত অমিল নেই: জিএম কাদের

Date:

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি যেন দেশের ইজারা নিয়েছে। দুটি দলের আদর্শগত অমিল রয়েছে, কিন্তু চরিত্রগত কোনো অমিল নেই।

শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গাজীপুর মহানগর জাতীয় পার্টিতে মেজর (অব.) শাহ আলম জমাদার ও ব্যবসায়ী আলম সরকারের নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় যোগ দেওয়া নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে এক ধরনের কথা বলে আর ক্ষমতার বাইরে গিয়ে অন্যরকম কথা বলে। বিরোধী দলে থাকলে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার চায় আর ক্ষমতায় গেলে বলে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নেই।
তিনি বলেন, ক্ষমতায় থাকলে দেশের দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা আর গুম বিষয়ক আন্তর্জাতিক রিপোর্ট সম্পর্কে বলেন সবই ভুয়া আর বিরোধী দলে থাকলে বলে সব রিপোর্টই সঠিক। ক্ষমতায় গিয়ে তারা রাজত্ব তৈরি করে, সাধারণ মানুষের প্রতি তাদের কোনো খেয়াল থাকে না। কোনো ইস্যু পেলেই নাচে-গানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা তারা বুঝতে চায় না।
যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আগামী দিনে যদি রাজনীতি না টিকে, তা হবে দুঃখজনক। রাজনীতি না টিকলে হয়ত রাজনৈতিক দল থাকবে, দলের নেতাও থাকবে কিন্তু গণমানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।
তিনি বলেন, দেশের মানুষ এখন বুঝতে পেরেছে জাতীয় পার্টিই দেশের মানুষকে সুশাসন দিতে পারবে। আর এ কারণেই প্রতিদিন জাতীয় পার্টির পতাকাতলে যোগ দিচ্ছেন অসংখ্য মানুষ। আমরা সাধারণ মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে রাজনীতি করছি। আমরা দেশের মানুষকে প্রকৃত স্বাধীনতার স্বাদ উপহার দেব।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও চেয়ারম্যানের উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মো. শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম পাঠান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...