বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

Date:

শেরপুর জেলা সদরের বাজিতখিলা ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে এক মাদরাসা শিক্ষার্থী। রবিবার সকালে এই ঘটনা ঘটে। নিহতের নাম তৌহিদ (১৩)। সে বাজিতখিলার সুলতানপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র এবং স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহাম্মেদ স্থানীয়দের উদ্ধৃত করে বলেন, সকালে তৌহিদ নিজ গাছের কাঁঠাল পাড়ার জন্য ঘরের চালে উঠে। এ সময় চালের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয় এবং সেখানেই মারা যায় তৌহিদ। পরে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে তৌহিদের দেহ নিচে নামানো হয়।

ওসি মুনছর আহাম্মদ আরো জানান, এ ব্যাপারে জেনেছি। অপমৃত্যুজনিত ঘটনা হিসেবে আইনগতভাবে আমরা ব্যাপারটা দেখছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...