শুক্রবার, মে ১, ২০২৬

চট্টগ্রামের আগুনে নিহত ফায়ার ফাইটার রনির বাড়ি শেরপুরে, এলাকায় শোকের মাতম

Date:

চট্টগ্রামের সীতাকুণ্ডের আগুনে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী শেরপুরের রমজানুল ইসলাম রনি। নিহতের তালিকায় ৯ নম্বরে রয়েছে তার নাম। তার বাবা জেলে থাকায় তার মা ও অন্যান্য আত্মীয়-স্বজন মরদেহ নিয়ে আসতে চট্টগ্রাম রওয়ানা হয়েছেন।

নিহত রমজানুল ইসলাম রনি শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুঘাটা গ্রামের দলিল লেখক আঙ্গুর মিয়ার বড় ছেলে।

নিহত রনির ফুফু জানান, দুই বছর আগে ফায়ার সার্ভিসের চাকরিতে যোগ দেন রনি। তার পোস্টিং হয় চট্টগ্রামের সীতাকুণ্ড ফায়ার স্টেশনে। সীতাকুণ্ডেই স্ত্রী রূপা খাতুনকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। ঘটনার দিন তিনি সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে আগুন নেভানোর দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে বিস্ফোরণে নিহত হন। তার স্ত্রী রূপা খাতুন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার পরিধেয় টি-শার্ট দেখে তাকে শনাক্ত করেন।

এদিকে নিহত রমজানুল ইসলাম রনির বাবা একটি মামলায় কারাগারে থাকায় তার মা ও তার এক জ্যাঠা আবুল কাশেম রনির মরদেহ আনতে চট্টগ্রাম রওয়ানা হয়েছেন।

রনির বৃদ্ধ দাদাসহ আত্মীয়-স্বজনের আহাজারিতে এলাকায় এক শোক বিহ্বল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...