শুক্রবার, মে ১, ২০২৬

নকলায় লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ ও উপজেলা প্রশাসন, মাঠে আছে সেনাবাহিনী

Date:

স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে ন্যায় শেরপুরের নকলায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১লা জুলাই) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিমের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহলে নেমেছেন। নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হবার দায়ে ইতোমধ্যে কয়েকজনকে জরিমানা, ব্যাটারী চালিত ইজিবাইক, অটো, মটরসাইকেল আটক করাও হয়েছে।

উপজেলায় সচেতনতা সৃষ্টি ও লকডাউনের নির্দেশনা মানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহম্মেদ, সালাউদ্দিন বিশ্বাস, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, ময়মনসিংহ সেনানিবাসের সেনা কর্মকর্তা ও সদস্যদের মাঠে তৎপর দেখা গেছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, লকডাউন কার্যকর করতে শেরপুর জেলায় কাজ করছে সেনাবাহিনীর ১০০ জন সদস্য, ২ প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন ব্যাটালিয়ান আনসার সদস্য। এছাড়া জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের জেলা সদরসহ অন্যান্য উপজেলায় সচেতনতা সৃষ্টি ও লকডাউনের নির্দেশনা মানাতে কাজ করতে দেখা গেছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...