বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

শেরপুরে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন, মাঠে আছে সেনাবাহিনী

Date:

স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে ন্যায় শেরপুরেও সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিমের পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা টহলে নেমেছেন। নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হবার দায়ে ইতোমধ্যে কয়েকজনকে আটক করাও হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, লকডাউন কার্যকর করতে শেরপুরে কাজ করছে সেনাবাহিনীর ১০০ জন সদস্য, ২ প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন ব্যাটালিয়ান আনসার সদস্য। এছাড়া জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের জেলা সদরসহ অন্যান্য উপজেলায় সচেতনতা সৃষ্টি ও লকডাউনের নির্দেশনা মানাতে কাজ করতে দেখা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...