Sunday, July 26, 2026

এবার বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন মিম

Date:

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকাহত সারা দেশ। হাজার হাজার ব্যবসায়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন এর মাধ্যমে। অনেকে সারা জীবনের পুজি হারিয়ে হয়েছেন নিঃস্ব। এমন পরিস্থিতিতে স্তব্ধ শোবিজ অঙ্গনও। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে শোকবার্তা ও প্রার্থনা। এবার সেই তালিকায় নাম উঠল জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। তিনি আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে। আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে। জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের।

এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে। পোস্টে আরও লেখা হয়েছে, ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট, তবুও সকলকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহ উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইল। উল্লেখ্য লোক সংকটে আমাদের রেসপন্স করতে দেরি হচ্ছে। কৃতজ্ঞতা বিদ্যা সিনহা মিমকে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...