বুধবার, জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল নেমেছে তিনে

Date:

ব্রাজিল-আর্জেন্টিনার সর্বশেষ পারফরম্যান্সের প্রতিফলন পড়লো র‌্যাঙ্কিংয়ে। ব্রাজিলকে পেছনে ফেলে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। আর্জেন্টিনার মতো এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছে ফ্রান্স। দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা গত মাসে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে।

অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একমাত্র প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যায় মরক্কোর কাছে। সেটিরই প্রতিফলন তাদের র‌্যাঙ্কিংয়ে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৪-০ ও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১-০ হারায় ফ্রান্স। র‌্যাঙ্কিংয়ে সেরা দশে আর কোনো পরিবর্তন নেই।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে। গত মাসের শেষ সপ্তাহে ঘরের মাঠে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রথমটিতে ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে লাল-সবুজেরা হেরে যায় একই ব্যবধানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...