বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

ইউক্রেন এখন ন্যাটোর সদস্য হয়ে উঠেছে, দাবি প্রতিরক্ষামন্ত্রীর

Date:

ইউক্রেন এখন সামরিক জোট ন্যাটোর সদস্য হয়ে উঠেছে। এমন দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। যদিও এমন সময় তিনি এই দাবি করেছেন যখন পশ্চিমা দেশগুলো আবারও নতুন করে ইউক্রেনকে অস্ত্র দেয়া নিয়ে দ্বিধায় ভুগছে। ইউক্রেনকে যতই অস্ত্র দেয়া হচ্ছে, রাশিয়ার অগ্রগতি ঠেকানো যাচ্ছে না। তবে পশ্চিমাদের এমন ভাবনা পরিবর্তনে এগিয়ে এলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।
বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রেজনিকভ বলেন, তিনি নিশ্চিত যে শেষ পর্যন্ত পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নতুন নতুন অস্ত্র পাঠাবে। বহুদিন ধরেই ইউক্রেন ট্যাংক ও যুদ্ধবিমান চেয়ে আসছে পশ্চিমাদের থেকে। এরমধ্যে শীতের কারণে ডনবাসের মাটি শক্ত হওয়ায় রাশিয়া নতুন করে অগ্রসর হতে শুরু করেছে। ফলে সামনের দিনগুলোতে যুদ্ধ আরও তীব্র হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেজনিকভ বলেন, যুদ্ধের তীব্রতা বৃদ্ধি নিয়ে তিনি উদ্বিগ্ন। তবে ইউক্রেন দেশ হিসেবে এবং ইউক্রেনের সামরিক বাহিনী ক্রমশ ন্যাটোর সদস্য হয়ে উঠেছে। হতে পারে এটি ডি ফ্যাক্টো এবং নিয়ম অনুযায়ী না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...