বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

পাকিস্তানের রিজার্ভে আছে মাত্র ৪ বিলিয়ন ডলার

Date:

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৪ বিলিয়ন ডলারের সামান্য বেশি। ২০১৪ সালের পর এমন খারাপ অবস্থা আর হয়নি দেশটির। সম্প্রতি পাকিস্তানের কিছু ঋণ পরিশোধ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এরপরই রিজার্ভের এই করুণ অবস্থার কথা প্রকাশ করে ‘দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তান’ (এসবিপি)। এ খবর দিয়েছে আল-জাজিরা।
বৃহস্পতিবার এসবিপি এক বিবৃতিতে জানায়, তাদের কাছে এখন মাত্র ৪.৩ বিলিয়ন ডলার আছে রিজার্ভ হিসেবে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আছে আরও ৫.৮ বিলিয়ন ডলার। সব মিলিয়ে ১০.১ বিলিয়ন ডলারের ফরেন রিজার্ভ রয়েছে দেশটির কাছে। এই বিপদ থেকে উদ্ধারে এখন পাকিস্তানকে তাকিয়ে থাকতে হচ্ছে আইএমএফ-এর দিকে। সংস্থাটি ১.১ বিলিয়ন ডলার দেবে পাকিস্তানকে। এছাড়া যেসব দেশের সঙ্গে দারুণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে তাদের দিকেও আর্থিক সহায়তার জন্য তাকিয়ে আছে ইসলামাবাদ।
এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...