শুক্রবার, মে ১, ২০২৬

রোনালদোকে জায়গা করে দিতে আল নাসর ছাড়লেন আবুবকর

Date:

আল নাসরে বিদেশি খেলোয়াড় কোটা জটিলতায় আটকে গিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর নিবন্ধন। অবশেষে নিবন্ধন সম্পন্ন হলো তার। তবে এজন্য ভিনসেন্ট আবুবকরকে ছেড়ে দিয়েছে সৌদি আরবের ক্লাবটি। ৮ গোল করে ২০২১ আফ্রিকান নেশনস কাপে গোল্ডেন বুট জেতেন আবুবকর। তাকে আর্থিক ক্ষতিপূরণ বুঝিয়ে দিয়েছে আল নাসর।
সৌদি লীগের নিয়মানুযায়ী ৮ জনের বেশি বিদেশি খেলোয়াড় নিবন্ধিত করতে পারবে না কোনো ক্লাব। যে কারণে রোনালদোর রেজিস্ট্রেশন আটকে যায়। আল নাসর ক্লাবের একটি সূত্র জানায়, ‘পারস্পরিক সম্মতির ভিত্তিতে ভিনসেন্ট আবুবকরের চুক্তি বাতিল করেছে আল নাসর এবং তিনি তার আর্থিক অধিকার পরিপূর্ণভাবে ভোগ করবেন।’

বাৎসরিক ২১ কোটি মার্কিন ডলারেরও বেশি বেতনে ৩৭ বছর বয়সী রোনালদোকে দলে টেনেছে আল নাসর। গত শুক্রবার আল তায়ি’র বিপক্ষে ম্যাচের আগে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে রোনালদোর নিবন্ধন সম্পন্ন করে রিয়াদভিত্তিক ক্লাবটি।
ইংলিশ এফএ’র দেওয়া ২ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ২২শে জানুয়ারি মাঠে নামছেন রোনালদো। ঘরের মাঠে ইত্তিফাকের বিপক্ষে নাসরের হয়ে অভিষেক হতে যাচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। আল নাসর বলেছে, ‘রোনালদো ইতিমধ্যেই এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...