Wednesday, June 24, 2026

এনআইডি স্বরাষ্ট্রে গেলে ইভিএম ব্যবহারে সমস্যা হবে না

Date:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে স্থানান্তর হলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রোববার সকালে এনআইডি নিয়ে নির্বাচন ভবনে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, ড. কায়কোবাদসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন।

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা না থাকা শীর্ষক এই মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেন, ডেটাবেইস যেখানেই থাকুক, সবগুলো একেবারে আইডেন্টিক্যাল হতে হবে। এটাতে দ্বিমত নাই। যদি আইডেন্টিক্যাল না থাকে, এটা হাস্যকর হয়ে যাবে। এখন এটা কমিশনে আছে, নাকি অন্য কোথাও আছে, এটা তো ম্যাটার করে না। কাজেই ভোটার তালিকার যে ডেটা নেয়া হয়, সেটা থেকেই এনআইডি হয়।
আলোচনার বিষয় সম্পর্কে এ শিক্ষাবিদ বলেন, বেসিক্যালি এখন ইভিএম হবে কি হবে না, সেটা নিয়ে আলোচনা হয়নি। আলোচনা হয়েছে যে এই ডেটাগুলো অন্য কোথাও থাকলে ইভিএম ব্যবহারে কোনো ঝামেলা হবে কি না। টেকনিক্যাল পয়েন্ট থেকে তো ঝামেলা হওয়ার কথা না। কারণ একই জিনিস। এখানে থাকুক আর অন্য কোথাও থাকুক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হায়দার আলী বলেন, টেকনিক্যাল পয়েন্ট থেকে ইতিবাচক-নেতিবাচক আলোচনা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...