বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। আওয়ামী লীগের শক্তিই তৃণমূলের নেতাকর্মী তথা সংগঠন। এদেশের মানুষ বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে ভালবাসে এবং বিশ্বাস করে। এদেশের মানুষের সহযোগিতায় তৃণমূলের সংগঠন শক্তিশালী। এই দুয়ের শক্তিতে বলিয়ান বলেই কেউ আওয়ামী লীগকে পেছনে ফেলতে পারে না। সেকারণেই আওয়ামী লীগ আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। অদম্য স্পৃহায় বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছি। তারপরেও দেশ বিরোধী চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণের শান্তি ও কল্যাণে কাজ করে।
খুলনায় নেতাদের যে নির্দেশনা দিলেন শেখ হাসিনা
Date:












