বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কক্সবাজারের মেরিন ড্রাইভে জিপ উল্টে নারী পর্যটক নিহত

Date:

কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে এক পর্যটক নিহত এবং চালকসহ সাত জন আহত হয়েছে। শুক্রবার রাত ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত মমতাজ বেগম (৬০) পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই পরস্পর আত্মীয়-স্বজন।

আহতদের বরাতে ওসি আনোয়ারুল বলেন, ‘রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জিপে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিলেন। গাড়িটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িটির চালকসহ আট জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’

হাসপাতালের দায়িত্বরত পুলিশের এক সদস্যের বরাতে ওসি বলেন, ‘আহতদের হাসপাতালে আনার আগে পথেই এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সাত জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...