বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জোড়া ক্যান্সারে আক্রান্ত মার্টিনা নাভরাতিলোভা

Date:

আমার শরীরে যা কিছু রয়েছে  তার সাথে আমি লড়াই করবো “। গলা এবং স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে একথা জানিয়েছেন মার্টিনা নাভরাতিলোভা। ৬৬ বছর বয়সী সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই টেনিস খেলোয়াড়দের এর আগে ২০১০ সালে প্রাথমিক পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিৎসা করানোর পর তখন থেকে তিনি ক্যান্সারমুক্ত ছিলেন। তবে ফের একবার তাঁর শরীরে বাসা বেঁধেছে এই মারণ রোগ। হার না মেনে নাভরাতিলোভা  জানান -””এই ডাবল রোগ গুরুতর তবে  আমি এখনো আশা ছাড়ছি না। আমি যা পেয়েছি তা নিয়ে লড়াই করব।” মার্টিনা পরে টুইট করেছেন: “আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ এবং আমার কাজ এখনও শেষ হয়নি। ” বিশ্লেষক হিসেবে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনের জন্য মেলবোর্নে যাওয়ার কথা ছিল নাভরাতিলোভার। সেই ট্রিপটি বাতিল করা হয়েছে। তবে তার প্রতিনিধি বলেছেন, বিশ্বের প্রাক্তন ১ নম্বর খেলোয়াড় দূর থেকে টেনিস চ্যানেলের কভারেজে অবদান রাখতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...