আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশবিরোধী একটি চক্র নানা ষড়যন্ত্র করছে। কেউ কেউ বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। দেশের মানুষকে উসকানি দিচ্ছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে এদের অপতৎপরতা আরও বাড়বে। বাড়তে পারে নাশকতামূলক কর্মকাণ্ড। এসব অপকর্ম রুখতে আপনাদের গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। আজ সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলেছি। ‘স্মার্ট বাংলাদেশ’ এখন আমাদের পরবর্তী লক্ষ্য।
নির্বাচনকে ঘিরে নাশকতা রুখতে পুলিশি নজরদারি বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
Date:












