Friday, September 11, 2026

২০২২ সালে সাগরপথে বৃটেনে রেকর্ড সংখ্যক অভিবাসীর প্রবেশ

Date:

২০২২ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী বৃটেনে আশ্রয় নিয়েছে। রোববার দেশটির সরকার প্রকাশিত এক বিবৃতিতে জানা গেছে, গত বছর মোট ৪৫ হাজার অবৈধ অভিবাসী বৃটেনে প্রবেশ করেছে। তারা ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বৃটেন পৌঁছায়। এই প্রক্রিয়া বন্ধে ফ্রান্সের সঙ্গে কাজ করছে বৃটেন। এছাড়া অবৈধ অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠিয়ে দেয়ার চেষ্টাও করেছে বৃটেন। তবে তাতে সফল হয়নি দেশটি।

রোববার বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বড়দিনের দিনও ৯০ জন নিয়ে একটি ছোট নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। এরফলে এ বছর মোট ৪৫ হাজার ৭৫৬ জন অভিবাসী বৃটেনে গিয়েছে। নিউ ইয়ারের আগে এ ছাড়া আর কোনো অভিবাসী বোঝাই নৌকা সনাক্ত হয়নি। মূলত ২০১৮ সাল থেকেই এভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বৃটেন যাওয়া শুরু হয়েছে। ইরাক, ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ থেকে এসব অভিবাসী বৃটেন যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...