Monday, June 22, 2026

রসিক নির্বাচনে সাড়ে তিন ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ

Date:

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সাড়ে তিন ঘণ্টায় ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি মনিটরিং রুমে বসে তিনি এ কথা জানান। সকাল সাড়ে ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোটের সাড়ে তিন ঘণ্টা অতিবাহিত হওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।

ইসি আনিছুর রহমান জানান, দুপুর ১২টা নাগাদ ১০ শতাংশ ভোট পড়েছে। ১৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গেছে জানিয়ে এই কমিশনার বলেন, তাৎক্ষণিক সমাধান করা হয়েছে।

রংপুর ভোটে নারী ভোটারদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সার্বিক বিবেচনায় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...