শনিবার, মে ২, ২০২৬

নরসিংদীতে দুই আনসার সদস্যকে বেঁধে অস্ত্র ছিনতাই

Date:

নরসিংদীর আনসার ক্যাম্পে কর্মরত দুই আনসার সদস্যকে রশি দিয়ে  বেঁধে দুটি শটগান এবং ২০ রাউন্ড বুলেট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রাতে নরসিংদী সদর উপজেলার বড় বাজার এলাকা বণিক সমিতি আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ক্যাম্প কর্তৃপক্ষ জানান, রাত আড়াইটার দিকে নরসিংদী বড় বাজার এলাকায় একসঙ্গে চারজন আনসার সদস্য আনসার ক্যাম্পের সামনে টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে একটি সন্ত্রাসী দল ১০ থেকে ১২ জনের দেশীয় অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করেন। তারা দুই আনসার সদস্যকে রশি দিয়ে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায়। সঙ্গে থাকা অন্য দুই আনসার সদস্য কৌশলে রক্ষা পান। নরসিংদী জেলা আনসার কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...