শনিবার, মে ২, ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

Date:

ডেঙ্গুতে একদিনে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এবছর এখন পর্যন্ত ২৮১ জনের মৃত্যু হলো। এরমধ্যে ১৭৩ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ১০৮ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গু আসার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৬২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৫ জনে। চলতি বছরে ৬২ হাজার ১৮৯ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৩৯ হাজার ১৩৪ জন রাজধানী ঢাকায় এবং ২৩ হাজার ৫৫ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। ডিসেম্বর মাসের এই ক’দিনে ৪ হাজার ৮৩১ জন চিকিৎসা নিয়েছেন। মারা গেছে ২৭ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...