শনিবার, মে ২, ২০২৬

শেরপুরে বড়দিনের উৎসব

Date:

শেরপুরে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিনের উৎসব। এ উপলক্ষে জেলার খ্রিস্টান অধ্যুষিত ঝিনাইগাতী উপজেলার গারোপাহাড়ে চলছে আনন্দ আয়োজন। রবিবার সকাল থেকেই মরিয়মনগর খ্রিস্টান মিশনে শুরু হয় উৎসবের নানা আনুষ্ঠানিকতা।

সকালে ঝিনাইগাতীর মরিয়মনগর খ্রিস্টান মিশনে প্রার্থণার মধ্যে দিয়ে শুরু হয় দিনটির। পুরোহিত বিপুল দাসের পৌরহিত্যে চলে এই প্রার্থণা অনুষ্ঠান। এরপরে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। তার সাথে ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিগণ।

দিনটি উপলক্ষে মরিয়মনগর মিশনে ছিলো নানা আয়োজন। নাচ-গান ছাড়াও খেলাধুলা ও মেলার আয়োজন।

ঝিনাইগাতী ছাড়াও শেরপুর জেলা সদর, নালিতাবাড়ী, শ্রীবরদীর বিভিন্ন গির্জায় প্রার্থণা অনুষ্ঠিত হয়। এসব জায়গায় খ্রিস্টান ধর্মালম্বীরা মেতেছেন বিভিন্ন উৎসব আয়োজনে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...