বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৪৬ টাকা

Date:

ফের বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৭ টাকা। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫১ টাকা।  আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে ১২ কেজিতে ৫১ টাকা বেড়েছিল। আজ বিকেলে ডিসেম্বরের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান আবদুল জলিল।

তিনি বলেন, সরকারের ইচ্ছা অনুসারে সংশ্লিষ্ট বিভাগ বিইআরসি আইন সংশোধন করেছে। সরকার চাইলে আইন পরিবর্তন করতে পারে। কমিশন আইন অনুযায়ী চলবে। গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...