শুক্রবার, মে ১, ২০২৬

ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে রসিক নির্বাচন: ইসি আলমগীর

Date:

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে এ তথ্য জানান তিনি।

ইসি আলমগীর জানান, রংপুরের নির্বাচনের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে এ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন বৈঠকে হবে বলা জানান তিনি।

এই নির্বাচন কমিশনার আরও জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। আর অন্যান্য নির্বাচনের মতো রসিকেও সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা সে ব্যাপারে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে ভোট বন্ধ ঘোষণা করে ইসি। এ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আটকে আছে তদন্ত কমিটির প্রতিবেদনে। কমিটি প্রতিবেদন জমা দিলেও এখনও এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন ইসি আলমগীর।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রিপোর্ট জমা দিলেও এখনও সেটা নিয়ে বসা হয়নি। তাই গাইবান্ধার ভোট নিয়ে পরবর্তীতে কি হবে এখনই মন্তব্য করছি না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...