বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শুটিংয়ে অন্তঃসত্ত্বা মাহি

Date:

অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংয়ে অংশ নিলেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমার বাকি থাকা দু’টি গানের একটির দৃশ্যায়নে অংশ নিয়েছেন তিনি। এ ছবিতে মাহির নায়ক ডি এ তায়েব। ১৭ ও ১৮ই অক্টোবর সাভারের লোকেশনে ছবির একটি গানের শুটিং করেন তারা। ‘তোমার আমার একটাই তো মন’- এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও আকাশ মাহমুদ। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিবুর রহমান। আরেকটি গানের শুটিং হবে আগামী মাসের প্রথমদিকে। মাহি
জানান, শুরুতে কক্সবাজারে গানের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু পরে জায়গা পরিবর্তন করা হয়। এ নায়িকা বলেন, সাবধানতা অবলম্বন করেই শুটিং করলাম।

গানে কোনো নাচের দৃশ্য ছিল না। হেঁটে হেঁটে শুটিং করেছি। প্রথমে শুটিংয়ের লোকেশন ছিল কক্সবাজার। শরীরের কথা ভেবে জায়গা পরিবর্তন করে কাছাকাছি নেয়া হয়েছিল লোকেশন। মাহি আরও বলেন, এ ছবির শুধু দু’টি গানের শুটিং বাকি ছিল। এখনই না করলে পরে কাজটি ফেঁসে যেতে পারতো। এ জন্য কষ্ট করে হলেও কাজটি শেষ করছি। কারণ, বাচ্চার কারণে শরীরের জন্য এখন প্রতিদিনই একটি করে ইনজেকশন নিতে হয় আমার। তা ছাড়া দিন যত যাবে, চলাফেরা কঠিন হতে থাকবে। সন্তান পৃথিবীতে আসার আগে এটিই হতে যাচ্ছে মাহির শেষ কাজ। এরপর মাতৃত্বজনিত ছুটিতে যাবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধট্রোলের শিকার বর্ষা
পরবর্তী নিবন্ধআবৃত্তিচর্চা করছেন হিরো আলম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...