বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

অবশেষে শাপমুক্তি! এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে নাম মুছলো পাকিস্তানের

Date:

এফএটিএফের ‘ধূসর তালিকা’ থেকে বেরিয়ে এলো পাকিস্তান। সন্ত্রাসবাদের উপর নজরদারি সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) বা এফএটিএফ বলেছে, পাকিস্তান তহবিল তছরুপ বিরোধী ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং  সন্ত্রাসবাদে তহবিল জোগানের মোকাবিলার লক্ষ্যে  তাদের সুপারিশ মেনে কাজ করেছে। সন্ত্রাসবাদে আর্থিক ও অন্যান্য মদত বন্ধ করতে সংস্থাটি পাকিস্তানকে ৩৪টি শর্ত দিয়েছিল। সেই অ্যাকশন প্ল্যানের সব ক’টি শর্তই নাকি তারা পূরণ করেছে!

এই ত্রুটিগুলির জন্য এফএটিএফ পাকিস্তানকে জুন ২০১৮ এবং জুন ২০২১ পর্যন্ত ধূসর তালিকাভুক্ত করেছিল। ১৮ থেকে ২১ অক্টোবর প্যারিসে বৈঠকে বসে এফএটিএফ। এই বৈঠকেই পাকিসস্তানকে তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ওয়াচডগ একটি বিবৃতিতে বলেছে- পাকিস্তান আর এফএটিএফের বর্ধিত পর্যবেক্ষণ প্রক্রিয়ার অধীন নয়। পাকিস্তান তার এএমএল/সিএফটি সিস্টেমকে আরও উন্নত করতে APG-এর সাথে কাজ চালিয়ে যাবে”

বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এফএটিএফ-এর তালিকা থেকে দেশকে বের করার প্রচেষ্টার জন্য তার পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো এবং সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উন্নয়ন হচ্ছে বছরের পর বছর ধরে দৃঢ়প্রতিজ্ঞ ও একান্ত প্রচেষ্টার প্রমাণ। প্রধানমন্ত্রী টুইট করে জানান-  ”পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বের করে আনতে একটি ঐক্যফ্রন্ট গঠনের জন্য আমি বিশেষভাবে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং তাদের দল এবং সমস্ত রাজনৈতিক দলের ভূমিকা ও প্রচেষ্টার প্রশংসা করবো।

আলহামদুলিল্লাহ! আমি আমাদের বেসামরিক ও সামরিক নেতৃত্বের পাশাপাশি সমস্ত প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাতে চাই যাদের কঠোর পরিশ্রম আজকের সাফল্যে নেতৃত্ব দিয়েছে। আপ সব কো বোহত বোহাত মোবারক। 

”সন্ত্রাসে অর্থায়ন এবং অর্থ পাচার প্রতিরোধে যথেষ্ট কাজ করতে না পারার জন্য ২০১৮ সালের জুন মাসে পাকিস্তানকে ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্যারিসে অনুষ্ঠিত হওয়া এফএটিএফের দুই দিনের পূর্ণাঙ্গ বৈঠকটি সিঙ্গাপুরের টি রাজা কুমারের সভাপতিত্বে আয়োজিত হয়। বৈঠকে পাকিস্তানসহ বর্ধিত পর্যবেক্ষণ বা ধূসর তালিকার অধীনে থাকা দেশগুলির মামলাগুলি পর্যালোচনা করা হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল, জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইন্টারপোল এবং এগমন্ট গ্রুপ অফ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ এফএটিএফ-এর গ্লোবাল নেটওয়ার্ক এবং পর্যবেক্ষক সংস্থাগুলির ২০৬ সদস্যের প্রতিনিধিত্বকারী প্রতিনিধিরা প্যারিসে ওয়ার্কিং গ্রুপ এবং পূর্ণাঙ্গ বৈঠকে অংশগ্রহণ করেছেন।

সন্ত্রাসে অর্থায়ন রোধে পাকিস্তানকে ২০১৮ সালে এফএটিএফ দ্বারা প্রাথমিকভাবে ২৭-দফা কর্ম পরিকল্পনা দেয়া হয়েছিল এবং গত বছর অর্থ পাচার মোকাবেলায় আরেকটি সাত-দফা কর্ম পরিকল্পনা দেয়া হয়েছিল। এফএটিএফ এবং এর আঞ্চলিক সহযোগী, এশিয়া প্যাসিফিক গ্রুপ (এপিজি) এর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করার এবং জড়িতদের বিচারের জন্য পাকিস্তানের প্রচেষ্টার  মূল্যায়ন করতে ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করেছিল। এই প্রতিনিধিদলের তৈরি করা প্রতিবেদন পূর্ণাঙ্গ সভায় উপস্থাপন করা হয়। তারপরেই এফএটিএফের ‘ধূসর তালিকা’ থেকে বেরিয়ে এলো পাকিস্তান।

সূত্র : হিন্দুস্থান টাইমস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...