শনিবার, মে ২, ২০২৬

প্রায় ১০ ঘণ্টা বিকল ল্যান্ডফোন সার্ভিস

Date:

প্রায় ১০ ঘণ্টা ধরে টানা বিকল হয়ে রয়েছে দেশের ল্যান্ডফোন সার্ভিস। আজ শনিবার গ্রাহকরা সকাল ৯টা থেকে টিএন্ডটি ফোন ব্যবহার করতে পারছেন না। এতে বিপাকে রয়েছেন অনেক গ্রাহক। বিদ্যুৎ সমস্যার কারণে এমনটি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে বিটিসিএল’র  জেনারেল ম্যানেজার (মার্কেটিং এন্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ মানবজমিনকে বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে বিটিসিএল এক্সেস গেটওয়ের রেক্টিফায়ারে ত্রুটি হয়েছে। ফলে শনিবার সকাল থেকে বিটিসিএল’র ফোনে আউট গোয়িং কল করা  যাচ্ছে না। রেক্টিফায়ার পরিবর্তন এর কাজ চলছে। আশা করা যায়, আজ রাতের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত টেলিফোন লাইন সচল হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...