বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

কষ্টে আছেন অভিনেত্রী রঞ্জিতা

Date:

চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা ২৮শে সেপ্টেম্বর স্ট্রোক করেছেন। স্ট্রোকের কারণে বাঁ পা এবং হাত অবশ হয়ে গেছে তার। অর্থাভাবে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো অবস্থা নেই তার। অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন। নিজের পৈতৃক ভিটা ও সমস্ত কিছু হারিয়ে আজ তিনি নিঃস্ব। অতি কষ্টে দিন কাটছে তার।  সারাদিন কী খাবেন সে ব্যবস্থাই যেখানে নাই সেখানে ডাক্তার দেখানোর টাকা পাবেন কোথায়? এই অবস্থায় একমাত্র প্রতিবন্ধী অসহায় ভাই সোহেল বোবা হয়ে গেছেন। দু’চোখে অন্ধকার দেখছেন রঞ্জিতা। কথা বলতেও কষ্ট হচ্ছে তার। তার এই অসহায় অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীসহ শিল্পী সমাজকে তার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন।

বেঁচে থাকার জন্য তার সুস্থতা প্রয়োজন।  সুস্থতার জন্য তিনি কী করবেন তা ভাবতে পারছেন না। ৮০-এর দশকে নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘ঢাকা-৮৬’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক রঞ্জিতার। এরপর ‘জিনের বাদশা’, ‘কুংফু কন্যা’, ‘রাজা মিস্ত্রি’, ‘মরণ লড়াই’সহ অনেক ছবি করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধনুসরাতকে আক্রমণ
পরবর্তী নিবন্ধসিপিএলের চ্যাম্পিয়ন জ্যামাইকা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...