বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

সিপিএলের চ্যাম্পিয়ন জ্যামাইকা

Date:

সবশেষ ২০১৬ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) চ্যাম্পিয়ন হয় জ্যামাইকা তালাওয়াস। দীর্ঘ ৬ বছর পর ফের সিপিএলে শিরোপার স্বাদ পেলো দলটি। ফাইনালে বার্বাডোজ রয়্যালসকে ৮ উইকেটে হারায় জ্যামাইকা।
শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ রান তোলে বার্বাডোজ। জবাবে ২৩ বল হাতে রেখেই জয় বন্দরে পৌঁছায় জ্যামাইকা।

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি জ্যামাইকার। দলীয় ১ রানে প্রথম উইকেট তারা। গোল্ডেন ডাক মারেন কেনার লুইস। শুরুর ধাক্কা সামলে ৮৬ রানের জুটি গড়েন ব্র্যান্ডন কিং ও শামারাহ ব্রুকস। ৩৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে ব্রুকস আউট হলে ভাঙে এই জুটি। ৫০ বলে ১৩ চার ও ২ ছক্কায় ৮৩ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন ওপেনার ব্র্যান্ডন কিং। অধিনায়ক রভম্যান পাওয়েল ১৪ রানে অপরাজিত ছিলেন।

সিপিএলের এবারের আসরে ৪২২ রান করে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন ব্র্যান্ডন কিং।

 

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৬৩ রান তোলেন রাকিম কর্নওয়াল ও কাইল মেয়ার্স। কর্নওয়াল ২১ বলে ৩৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি। মেয়ার্স ১৯ বলে ২৯ রান করে আউট হন। দলীয় সর্বোচ্চ রান আসে আজম খানের ব্যাট থেকে। ৪০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন তিনি। এছাড়া জেসন হোল্ডার ১৭ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।
জ্যামাইকা তালাওয়াসের হয়ে তিন করে উইকেট নেন নিকোলাস জর্ডন ও ফ্যাবিয়ান অ্যালেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...