Wednesday, September 23, 2026

ভিএআর-এর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে প্রিমিয়ার লীগ

Date:

মাঠের সিদ্ধান্তগুলোতে স্বচ্ছতা আনতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর প্রচলন চালু হয়েছে ফুটবলে। তবে মাঝে মাঝেই বিতর্কের জন্ম দিচ্ছে ভিএআর। শনিবার প্রিমিয়ার লীগে নিউক্যাসল ইউনাইটেড এবং ওয়েস্ট হ্যামের গোল আফসাইডের কারণে ভিএআর বাতিল করে দেয়। ভিডিও রিপ্লেতে দেখা যায় সেগুলো অফসাইড ছিল না। এ নিয়ে সমালোচনার পর বিতর্কিত সিদ্ধান্তগুলো পিজিএমওএল-এর মাধ্যমে পুনর্বিবেচনা করতে বলেছে প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ। প্রিমিয়ার লীগে রেফারিং স্ট্যান্ডার্ড বজায় রাখতে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় ‘প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেড (পিজিএমওল)’।

শনিবার চেলসির বিপক্ষে ২-১ গোলে হেরে যায় ওয়েস্ট হ্যাম। তবে ম্যাচের ৯০তম মিনিটে ওয়েস্ট হ্যামকে সমতায় ফিরিয়েছিলেন ম্যাক্সওয়েল করনেট। ভিএআর পর্যালোচনার পর যেটি বাতিল করে দেন মাঠের  রেফারি। বলা হয়েছে, বিল্ড-আপের সময় চেলসি গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিকে ফাউল করেছেন ওয়েস্ট হ্যামের জ্যারড বোয়েন। ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড  ময়েস এই সিদ্ধান্তকে ‘কলঙ্কিত’ বলেছেন।

একই দিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিউক্যাসল ইউনাইটেডের একটি গোলও বাতিল করে দেয় ভিএআর।

বিজ্ঞাপন

ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়।
৫১তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন প্যালেস ডিফেন্ডার টাইরিক মিচেল। এতে আত্মঘাতী গোলে লিড পায় নিউক্যাসল। তবে ভিএআর জানায় গোলের সময় প্যালেস গোলরক্ষক ভিসেন্তে গাইতাকে ফাউল করেছেন নিউক্যাসলের জো উইলক। যদিও উইলকের এতে কোনো হাত ছিল না। পেছন থেকে তাকে ধাক্কা দিয়েছিলেন মিচেল। বিবিসি ফুটবল পণ্ডিত অ্যালান শিয়েরার বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর। উইলক বলে হেড দিতে চেয়েছিল, পেছন থেকে মিচেল তাকে ধাক্কা মেরেছে। রেফারি মাইকেল সালিসবুরি ব্যাপার ঠিকই ধরতে পেরেছিলেন। কিন্তু লি ম্যাসন (ভিএআর অফিসিয়াল) তাকে কোনোভাবে তাকে বোঝাতে সক্ষম হয় এটা ফাউল ছিল।’

 

বিশ্বকাপ রেফারি মাইকেল অলিভার নটিংহ্যাম ফরেস্ট-বোর্নমাউথ ম্যাচে ভিএআরের সিদ্ধান্তে কান দেননি। ফরেস্টের পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...