Thursday, August 6, 2026

গোটাবাইয়াকে রাজনীতিতে পুনর্বাসন করতে পদত্যাগ করতে চান এমপি আরামবেপোলা

Date:

দেশে ফিরেছেন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। এটা এখন পুরনো খবর। দেশে সেই আন্দোলন এখন আর নেই। তবে আন্দোলনের অন্যতম এক নেতা জানিয়ে দিয়েছেন, অন্য নাগরিকদের মতো তার দেশে ফেরার অধিকার আছে। তবে তিনি রাজনীতিতে যুক্ত হলে আবার আন্দোলন, বিক্ষোভ শুরু হবে। তবে এর ঠিক বিপরীত অবস্থান নিয়েছেন শ্রীলংকা পোদুজনা পেরামুনা ন্যাশনাল লিস্ট দলীয় এমপি সীতা আরামবেপোলা। তিনি বলেছেন, যদি সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া পার্লামেন্টে প্রবেশ করতে চান, তাহলে তিনি পদত্যাগ করে নিজের আসন ছেড়ে দিতে চান তার জন্য। তবে এ বিষয়ে এসএলপিপি বা অন্য কোনো দল থেকে তার কাছে অনুরোধ যায়নি বলে জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। তিনি বলেছেন, দলের ভিতরে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আলোচনা নেই।

তিনি বিশ্বাস করেন, সাবেক প্রেসিডেন্ট পার্লামেন্টে ফেরার কোনো ইচ্ছা নেই। তবুও তিনি তার জন্য নিজের আসন ছেড়ে দিতে রাজি, যাতে ওই আসন থেকে আবার রাজনীতিতে আসতে পারেন গোটাবাইয়া রাজাপাকসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...