বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সরিষাবাড়ী ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বরখাস্ত

Date:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামালপুর জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে দলীয় আদেশ অমান্য করায় সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একইসাথে তাদের স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না- মর্মে কারণ দর্শাতে আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রলীগের চলতি কমিটির কার্যক্রম ইতোপূর্বে একবার স্থগিত ও সভাপতি আল আমিন হোসাইন শিবলু সাময়িক বহিষ্কৃত ছিলেন। পরবর্তীতে বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি গ্রুপের পক্ষ হয়ে আল আমিন হোসাইন শিবলু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আলহাজ ছানোয়ার হোসেন বাদশাকে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে ফের বিতর্ক সৃষ্টি করেন।

বহিষ্কারের ব্যাপারে আল আমিন হোসাইন শিবলু মুঠোফোনে বলেন, রবিবার জেলা ছাত্রলীগের শোক মিছিল ছিলো, সেখানে হাজির না হওয়ায় সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাংগঠনিক নিয়মানুযায়ী চিঠির জবাব দেবেন বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...