Monday, August 3, 2026

মির্জাপুরে বাসের ধাক্কায় দুই অটোচালক নিহত

Date:

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার ( ২৮ আগস্ট) রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চড়পাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পুষ্টকামুরী সওদাগরপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল মিয়া ও পুষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের ওয়াসি উদ্দিনের ছেলে আতিক।
পরিবার সূত্রে জানা যায়, নিহত দুইজনই অটোচালক ছিলেন। নষ্ট অটো মেরামত করে বাড়ি ফেরার পথে পুষ্টকামুরী চড়পাড়া বাইপাস পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে আতিক ও হাসপাতালে নেয়ার পথে জুয়েলের মৃত্যু হয়।
এদিকে সোমবার (২৯ আগস্ট) দুপুরের লাশ দাফনের প্রাক্কালে নিহতদের পরিবারে শোকের মাতম বইছিলো। দুজনই বিবাহিত ছিলেন। তাদের স্ত্রী সন্তানদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতি লক্ষ্য করা গেছে নিহতদের বাড়িতে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা টুটুল বলেন, ঘটনাস্থল থেকে বাসটি আটক করার গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...