বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বুধবার থেকে ব্যাংক লেনদেন চলবে ৯টা-৩টা

Date:

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুযায়ী দেশের সকল ব্যাংকের লেনদেনের সময় বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী বুধবার থেকে সকাল ৯টা- বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকগুলো লেনদেন কার্যক্রম পরিচালনা করবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন শাখা থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সার্কুলারটি দেশে কর্যরত সকল তফসিলি ব্যাংকের নিকট পাঠানো হয়েছে।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২৪ই আগস্ট হতে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক-কোম্পানীর লেনদেনের সময়সূচি হবে সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে বিকেল ৫টার মধ্যে সকল কর্মকর্তা/কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়, সমুদ্র/স্থল/বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপ-শাখা/বুথসমূহ সার্বক্ষণিক খোলা রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ই আগস্ট জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর অফিস সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্যাংক খোলা রাখার নতুন সময়সূচির তথ্য জানান।
তিনি বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনাকে কীভাবে আরও ইফেক্টিভ করা যায় এই মুহূর্তে সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ইনস্ট্যান্টলি তো বাড়ানো সম্ভব হবে না। সে জন্য কতগুলো আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিটিংয়ে ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...