শুক্রবার, মে ১, ২০২৬

একটি কবুতরের জন্য প্রাণ গেলো যুবকের

Date:

বৈদ্যুতিক খুঁটি বেয়ে উপরে উঠে কবুতর ধরতে গিয়ে প্রাণ হারালো এক যুবক। নাটোরের বড়াইগ্রামের বনপাড়াস্থ বনলতা রিফ্যাক্টরি নামে একটি ইটভাটায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম তারেক বাবু (১৯)। সে দিনাজপুরের নবাবগঞ্জের মধ্যম মাগুরা গ্রামের আজাদ আলীর ছেলে।

ম্যাকসন সিকিউরিটি কোম্পানির একজন সিকিউরিটি গার্ড হিসেবে তিনি ওই ফ্যাক্টরিতে দায়িত্বরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সহকর্মী শাহাব উদ্দিন জানান, রাত ২টার দিকে ফ্যাক্টরির উত্তর পাশের বৈদ্যুতিক লাইনের নেগেটিভ তারে একটি কবুতর বসে থাকতে দেখে সে খুঁটি বেয়ে উপরে ওঠে। কিন্তু ৩৩ হাজার ভোল্টেজের ওই লাইনের কাছাকাছি যেতেই সে বিদ্যুতায়িত হয় ও বিকট শব্দের পর নিচে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কবুতরটি ধরতে লোহার রড ব্যবহার করে উপরে উঠলে সে এ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...