শুক্রবার, মে ১, ২০২৬

যুবককে হত্যার পর লাশ বাড়ির গেটে ফেলে গেল দুর্বৃত্তরা

Date:

ফটিকছড়ির ধর্মপুরে আনোয়ারুল আজিম (৪০) নামে এক যুবককে হত্যা করে বাড়ির গেটের সামনে রক্তাক্ত লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পেতি বাদশা বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোরশেদুল আলম জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে যাবে বলে ঘর থেকে বের হন আজিম। পরে নামাজের সময় পেরিয়ে গেলেও ছেলে ঘরে না ফেরায় নিহতের মা রাত ১০টার দিকে বাড়ি সংলগ্ন মসজিদে খোঁজ নিতে বের হন। ছেলেকে খুঁজতে গিয়ে বাড়ির গেটের সামনে গেলেই দেখতে পান ছেলের রক্তাক্ত লাশ। পরে বাড়ির লোকজন এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গহিরা জেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার মুখ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে, খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে যান ফটিকছড়ি থানা পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

নিহত আনোয়ার নিহত আনোয়ারুল আজিম ওই এলাকার মৃত ফজল বারিকের ছেলে। তার স্ত্রী ১২ বছর বয়সী ১ মেয়ে, ৭ ও ৪ বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। তিনি পরিবারসহ নগরীতে বসবাস করলেও মাঝে মধ্যে বািড়তে আসা-যাওয়া করতেন। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী আনোয়ার ইবনে মাসুদ বলেন, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...