Monday, June 22, 2026

শেরপুরের গারোপাহাড়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

Date:

শেরপুরের গারোপাহাড় আবার শুরু হয়েছে বন্যহাতির তাণ্ডব। মঙ্গলবার কোন এক সময় বন্যহাতির পায়ের তলে পিষ্ট হয়ে মারা গেছেন নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি গ্রামের কৃষক সমেদ আলী (৬৫)। রাতে গ্রামবাসী তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। সমেদ আলীর বাড়ি গারোপাহাড়ের মায়াঘাসি গ্রামেই।

এলাকাবাসী জানিয়েছেন, বৃদ্ধ সমেদ আলী গরুর জন্য ঘাস কাটতে পাহাড়ে যায়। ওই এলাকায় আগে থেকেই একটি বন্যহাতির পাল চড়ছিলো। সমেদ আলী রাতেও বাড়ি ফিরে না আসায় গ্রামবাসী তাকে খুঁজতে বের হয়ে। রাত ৯টার দিকে পাহাড়ের ঢালুতে সমেদ আলী থেতলানো মরদেহ দেখতে পায় তারা।
শরীরে আঘাতের ধরণ দেখে এলাকাবাসী নিশ্চিত হয় বন্যহাতির পালের পায়ের নিচে পিষ্ট হয়ে সমেদ আলী মারা গেছেন।

খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম খোকা ঘটনাস্থলে যান। তারাও নিশ্চিত করেন, যে হাতির পায়ের নিচে পিষ্ট হয়েই সমেদ আলী মারা গেছেন।

ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম খোকা বলেন, প্রতিবছরই হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে লোকজন মারা যাচ্ছে। কিন্তু তাদের রক্ষায় কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। তিনি পাহাড়ি এলাকার মানুষদের হাতির তাণ্ডব থেকে রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...