বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

জুডিশিয়াল ক্যু’: সুপ্রিম কোর্টের বিরুদ্ধে শাসক দলের তীব্র প্রতিক্রিয়া

Date:

হামজা শেহবাজকে সরিয়ে পারভেজ এলাহিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। তবে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন দল ‘পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’ বা পিএমএলএন। এ নিয়ে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, আমরা সংবিধানের ‘শ্রেষ্ঠত্ব’ নিয়ে কোনো আপস করবো না। সংবিধান রাষ্ট্রীয় ক্ষমতা পার্লামেন্ট, প্রশাসন এবং বিচার বিভাগের উপরে অর্পিত করেছে। এই প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সীমার মধ্যে থেকে কাজ করার ক্ষমতা দিয়েছে সংবিধান। তাই চাইলেই বিচার বিভাগ আরেক প্রতিষ্ঠানের এখতিয়ারে থাকা বিষয়ে নাক গলাতে পারে না।

এক টুইটার পোস্টে তিনি এসব কথা বলেন। এতে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান যে, তার দল পিএমএল-এন কোনোভাবেই সুপ্রিম কোর্টের এই রায়ের বিষয়ে আপস করবে না। তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই রায় পাকিস্তানি নাগরিক, আইনি সম্প্রদায় এবং আবেদনকারীদের নিরাশ করেছে।

অপরদিকে এই ঘটনাকে ‘জুশিয়াল ক্যু’ বলে আখ্যায়িত করেছেন পিএমএল-এন ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। সুপ্রিম কোর্টের ওই রায়ের কয়েক ঘণ্টার মাথায় তিনি এক টুইটে এ কথা বলেন। তিনি এই রায়কে ‘ন্যায় বিচারের খুন’ বলে আখ্যায়িত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...