Monday, July 27, 2026

দাউদকান্দিতে হত্যাকারী ভাই গ্রেপ্তার

Date:

দাউদকান্দিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এক যুবকের লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকারীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) মোহাম্মদ ফয়েজ ইকবাল। এর আগে রবিবার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর পূর্ব পাশের বালুমহাল এলাকায় ড্রামট্রাকের ভেতর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে দাউদকান্দি থানা পুলিশ। পুলিশ জানান,  তথ্যপ্রযুক্তি ব্যবহার করে লাশের পরিচয় বের করা হয়েছে। নিহত মাইনুদ্দিন (১৮) চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের মা মোসা. লুৎফা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি দিয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন। পুলিশ জানান, স্থানীয় এক ব্যবসায়ীর বালুমহালে ড্রামট্রাকের চালক হিসেবে কাজ করতো রাসেল। তার সহযোগী ছিল নিহত মাইনুদ্দিন। সম্পর্কে রাসেল ও মাইনুদ্দিন উভয়ে সৎভাই। যে কোন কারণে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...