বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

কুমিল্লা সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইমরান

Date:


কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কুমিল্লা চেম্বার অব কমার্স মিলনায়তনে এক সংবাদ সম্মলনে তিনি এ ঘোষণা দেন।
ইমরান বলেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি আজ বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন এবং নৌকার বিজয়ের জন্য কাজ করবেন।
এ ঘোষণার পর ইমরানের কর্মী-সমর্থকরা তার পক্ষে দফায় দফায় স্লোগান দিয়ে তাকে নির্বাচনে থাকার জোর দাবি জানান।
এ সময় কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহবান জানান তিনি।
রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুগত বলে সবার কাছে পরিচিত।
আর ইমরান কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য। প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের ছেলে হিসেবে প্রভাবশালী। তাছাড়া কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ইমরান।
আফজল খানের আরেক সন্তান আঞ্জুম সুলতানা সীমা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তিনি গতবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়ে বিএনপির মনিরুল হক সাক্কুর কাছে হারেন। এবার বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় সাক্কু দল ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদের জন্য লড়ছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...