বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ঝিনাইগাতীতে হাঙ্গার প্রজেক্টের করোনা প্রতিরোধে অবহিতকরণ সভা

Date:

শেরপুর জেলার
ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার মিল মালিক খাদ্য ব্যবসায়ীর হল
রুমে হাঙ্গার প্রজেক্ট ও ইউনিসেফের আয়োজনে কোভিড-১৯ করোনা
প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । শেরপুর জেলার
সুশাসনের জন্যে নাগরিক(সুজন) সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার
সভাপতিত্বে এ অবহিতকরণ সভা জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি
কর্মকর্তা জয়নাল আবেদীন, বিশেষ অতিথি উপজেলার স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব শাহা, কাংশা ইউপি চেয়ারম্যান
আতাউর রহমান, প্রজেক্ট ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী
জয়ন্ত কর, এলাকা সমন্বয়কারী খাইরুল বাসার, জেলা সমন্বয়কারী জাহিদুল
খাঁন সৌরভ, আবু সাইদ, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সদস্য আল
আমিন, আরিফুল ইসলাম প্রমুখও । করোনা ভাইরাস প্রতিরোধে
সচেতনতা সৃষ্ঠির পাশাপাশি করণীয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের
প্রধান অতিথি ও বিশেষ অতিথি । বিভিন্ন পেশার ৪০ জনের
উপস্থিতিতে অবহিতকরণ সভাটি সঞ্চালনায় করেন টিম লিডার সোহেল
রানা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...