বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

গাফ্‌ফার চৌধুরীর মরদেহ দেশে আসবে বৃহস্পতিবার

Date:

অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ বুধবার (২৫ মে) যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার (২৬ মে) তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (২০ মে) রাজধানীর ইস্কাটনে সরকারি বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে আনতে আগামী সোমবার ব্রিটিশ সরকারের দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছানো হবে। সেখানে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সম্ভাব্য নিকটতম সময়ে বিমানের ফ্লাইট আছে বুধবার।
লন্ডন থেকে বুধবার রওয়ানা হলে পরদিন বৃহস্পতিবার মরদেহ ঢাকায় পৌঁছাবে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় লন্ড‌নের বাংলাদেশ হাইক‌মিশন জানায়, সব প্রক্রিয়া সম্পন্ন করে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ আগামী সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যত দ্রুত সম্ভব ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ বাংলাদেশে নেওয়ার দিনক্ষণ হাসপাতালের ছাড়পত্রের ওপর নির্ভর করছে।
মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকেও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তার কবরের জন্য জায়গা আগেই নির্ধারণ করা আছে।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল গাফফার চৌধুরীর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী সেলিমা আফরোজের কবরের পাশে মরদেহ দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...