বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নকলায় সাংবা‌দি‌কের ওপর হামলা করলেন পৌর মেয়র:প্রতিবাদে সড়ক অবরোধ

Date:

শেরপুরের নকলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর সংগ্রহকালে নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও তার সহযোগীদের দ্বারা হামলার শিকার হয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও আজকের পত্রিকার শেরপুর প্রতিনিধি জুবাইদুল ইসলাম। আজ দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পে‌য়ে প‌রে জেলার সকল গণমাধ‌্যমকর্মীরা মেয়‌রের শা‌স্তির দা‌বি‌তে ঘন্টাব‌্যা‌পি শেরপুর ঢাকা মহাসড়ক অব‌রোধ ক‌রেন। পরবর্তী‌তে প্রশাস‌নের আশ্বা‌সে অব‌রোধ তু‌লে নেন তারা।
ভু‌ক্তভু‌গি সাংবা‌দিক জানান, তি‌নি পাইস্কা কেন্দ্রটিতে ভোটের চিত্র সংগ্রহ করে ফিরছিলেন। এ সময় নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান তার পথ আটকিয়ে অত‌র্কিতভা‌বে হামলা ক‌রে এবং তা‌কে ওই কেন্দ্র ত্যাগ করার জন্য হুমকি দিতে দেন। এসময় মেয়‌রের সহ‌যো‌গীরা ওই সাংবা‌দিক‌কে বি‌ভিন্ন জায়গায় মারধর ক‌রতে থাক‌লে হা‌তে থা‌কা ক্যামেরার ট্রাইপড ভেঙে যায় ও ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার প্রতিবাদে জেলায় কর্মরত গণমাধ‌্যমকর্মীরা শেরপুর ঢাকা মহাসড়ক অবরোধ করলে প্রশাসন, পু‌লিশ ও ক‌মিশ‌নের আশ্বা‌সে অব‌রোধ তু‌লে নেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...