বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ঝিনাইগাতীতে রেজাউল করিম এর উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা

Date:

মুহাম্মদ আবু হেলাল: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম এর উদ্যোগে ইউনিয়নবাসীর সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের নিজ বাড়ীতে এ সভার আয়োজন করা হয়।

সমাজসেবক হাবিব মোহাম্মদ সিদ্দিক ঝিলাম এর সভাপতিত্বে ও নলকুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: কোরবান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল হক, নলকুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,নলকুড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ময়সান আলী, ভারুয়া বাজার ব্যবসায়ী মিলন,সমাজ সেবক হাসেম মিয়া, মজিবর রহমান,বেদে সরদার মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, রেজাউল করিমের পিতা মরহুম সরকার খবির উদ্দিন সরকার প্রায় ২৫ বছর নলকুড়া-গৌরীপুর পরবর্তীতে নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যানের দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুে বরণ করেন। সরকার খবির উদ্দিন সরকার পরিষদের দায়িত্ব পালনের মধ্যদিয়ে প্রত্যেক গ্রামে উন্নয়ন, সামাজিক ভাবে শান্তি প্রতিষ্ঠা করে সবার হৃদয়ে স্থান লাভ করেন। তাঁর মৃত্যুের পর এমন চেয়ারম্যান আর না পাওয়ায় এলাকাবাসী এবার সরকার খবির উদ্দিন সরকারের ছেলে রেজাউল করিমের মাধ্যমে তার পিতার ঐতিহ্য ফিরে আনতে পারবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এসময় ঐক্যবদ্ধ জনতা দু’হাত উঁচিয়ে রেজাউল করিমকে দল, মত নির্বিশেষে সমর্থন প্রদানের পাশাপাশি ভোট প্রদানের প্রতিশ্রুতি দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...